আমি তাওহীদুল ইসলাম, পেশায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও ইংরেজি ভাষা প্রশিক্ষক। আমার জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স) ও এমএ সম্পন্ন করেছি। পরবর্তীতে English Language Teaching (ELT)-এ দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করি, যা আমাকে ভাষা শিক্ষাদানের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ক্ষেত্রে আরও দক্ষ করে তুলেছে।
গত কয়েক বছর ধরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী এবং কর্মজীবী শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে কাজ করে যাচ্ছি। Spoken English, Academic Writing, IELTS প্রস্তুতি, Grammar এবং Professional Communication–সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছি নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে।
পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের Arizona State University থেকে TESOL Certification অর্জন করেছি, যা আন্তর্জাতিক মানদণ্ডে ইংরেজি ভাষা শিক্ষাদানের সক্ষমতা আরও সমৃদ্ধ করেছে।
শিক্ষকতার পাশাপাশি লেখালেখি, অনুবাদ ও সম্পাদনায় গভীর আগ্রহ রয়েছে। ভাষা ও জ্ঞানচর্চার মাধ্যমে মানুষের দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে পারাই আমার পেশাগত অনুপ্রেরণা।