“English for Kids (Online)” ৬ থেকে ১৪ বছর বয়সের শিশুদের ইংরেজি শেখানোর একটি অনলাইন কোর্স। মূলত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের Spoken English ও Writing-এ দক্ষ করে গড়ে তোলাই এর লক্ষ্য।
ইংরেজি শেখার গুরুত্ব আমরা সকলেই জানি। কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে পিছিয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। অনেক শিক্ষার্থী আছে যারা প্রথম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে বাধ্যতামূলকভাবে ইংরেজি পড়ে গেলেও বাস্তবে স্বচ্ছন্দে ইংরেজি বলতেও পারে না, লিখতেও পারে না।
অন্যদিকে, একজন আমেরিকান কিংবা ব্রিটিশ শিশুর দিকে তাকান। চার-পাঁচ বছর বয়সেই সে অনর্গল ইংরেজি বলছে; আমাদের দেশে তাদের বয়সী শিশুরা যেভাবে বাংলা বলে। আমি বুঝাতে চাচ্ছি, মাতৃভাষা শিশুরা খুব সহজে রপ্ত করে। ভাষাবিদরা এটা নিয়ে গবেষণা করেছেন। তাদের মতে, মাতৃভাষার আদলে দ্বিতীয় ভাষা বা ইংরেজি শিখলে সেটা বেশি ফলপ্রসূ ও কার্যকর হয়।
তাহলে দেখুন, একজন শিশু কীভাবে তার মাতৃভাষা শিখে। প্রথমত, সে জন্মের পর থেকে তার মাতৃভাষা শুনে পরিবারের সদস্যদের মুখে। একসময় সে একটি একটি করে শব্দ বলতে শিখে; তারপর বাক্যাংশ। আরো বড়ো হয়ে পূর্ণ বাক্য বলতে শিখে। এভাবে বিদ্যালয়ে যাওয়ার আগেই সে ঐ ভাষায় মোটামুটিভাবে ভাব বিনিময় করতে পারে। বলতে পারে এবং শুনে বুঝতে পারে।
ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রেও আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি। তবে যেহেতু ইংরেজি আমাদের মাতৃভাষা নয়, সেক্ষেত্রে আমাদের কিছু বিষয়ে ভিন্ন কর্মপন্থা অবলম্বন করতে হবে। পুরোপুরি মাতৃভাষার আদলে ইংরেজি শিখতে পারলে ভালো। আর তা যদি সম্ভব না হয়, তাহলে অন্তত যতটুকু সম্ভব ইংরেজিতে ডুবে থাকতে হবে।
সেই লক্ষ্যে শিক্ষার্থীদেরকে শিক্ষামূলক অডিয়ো, ভিডিয়ো, অ্যাপ ও ওয়েবসাইট ইত্যাদি সরবরাহ করা হবে। পাশাপাশি তাদেরকে ক্লাসে English Speaking চর্চার সুযোগ দেওয়া হবে। এবং তাদের মুখের জড়তা দূর করতে বিভিন্নভাবে প্র্যাক্টিস করানো হবে। আমাদের বিশ্বাস, এই কোর্স শেষে আপনার শিশু স্বচ্ছন্দে ইংরেজি বলতে ও লিখতে পারবে।
আমাদের স্বপ্ন—আমাদের শিশুরা প্রমিত বাংলা যেভাবে বলে, সেভাবে ইংলিশও বলবে। আমরা বলছি না—ইংরেজি বলতে বা লিখতে না পারলে জীবন বৃথা। আমরা বলছি—আপনার শিশুকে নিয়ে যদি বড় স্বপ্ন দেখেন, তাকে একজন বিশ্ব নাগরিক হিসেবে দেখতে চান, তবে তাকে ইংলিশে দক্ষ করে গড়ে তুলতে হবে—আজ নয়, কাল। তবে ভাষাবিদদের মতে, শৈশব ও কৈশোরই ভাষা শেখার উপযুক্ত সময়।
চলুন তবে, বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার যাত্রা শুরু হোক আজ থেকেই!
যোগ দিন আমাদের এই কোর্সে!
কোর্স শেষে শিক্ষার্থীরা কী কী যোগ্যতা অর্জন করবে?
১. English Speaking-এ দক্ষ হবে।
২. English Grammar এর মৌলিক জ্ঞান অর্জন করবে।
৩. Writing-এ আত্নবিশ্বাসী হবে।
৪. নিজ নিজ শ্রেণির ইংরেজি বিষয়ে ভালো নম্বর পাবে।
কোর্সটি সম্পর্কে বিস্তারিত :
★ কোর্সের মেয়াদ : ১০ মাস
★ সপ্তাহে ৩ দিন
★ প্রতিটি ক্লাস: ১ ঘণ্টা
★ Microsoft Teams/Google meet/Zoom Cloud Meetings অ্যাপের মাধ্যমে ক্লাস করা যাবে। (প্লে স্টোরে পাওয়া যাবে)
★ কোর্স ফি: ৬০০০ টাকা/মাসিক