IELTS Preparation Course

বেশিরভাগ IELTS কোর্সেই একটি নির্দিষ্ট সিলেবাস অনুসরণ করা হয়। সবাই একই ক্লাস করে, একই লেসন শিট পড়ে, একই গতিতে এগোয়। কিন্তু বাস্তবতা হলো—IELTS কোনো কমন প্রশ্ন পাওয়ার পরীক্ষা নয়, আর প্রস্তুতিও একরকম হওয়া উচিত নয়।

এই ভাবনা থেকেই শুরু হচ্ছে আমার অনলাইন ওয়ান-টু-ওয়ান IELTS কোর্স, যেখানে পুরো কোর্সটি গড়ে তোলা হয় শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদাকে কেন্দ্র করে। এখানে আপনি কোনো ব্যাচের অংশ নন—আপনিই এখানে মূল ফোকাস।

কোর্স শুরুর আগে আপনার বর্তমান দক্ষতা, কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর, Academic/General মডিউল, পরীক্ষার সময়সীমা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—আপনার শক্তি ও দুর্বলতাগুলো বিশ্লেষণ করা হয়। কারও সমস্যা Speaking-এ সাবলীলতা, কারও Writing Task 2-এ আইডিয়া ও স্ট্রাকচার, আবার অনেকের Listening-এ মনোযোগ বা শব্দভান্ডারের ঘাটতি থাকে। আপনার ক্লাসগুলো পরিকল্পনা করা হবে আপনার নির্দিষ্ট সমস্যাগুলোর সমাধানকে সামনে রেখে—কোনো সাধারণ বা মুখস্থ করা প্যাটার্নে নয়।

প্রতিটি ক্লাস হবে ইন্টার‌্যাকটিভ, বাস্তবমুখী এবং ফলাফলনির্ভর। এখানে আপনি শুধু “IELTS সম্পর্কে শিখবেন” না—বরং IELTS পরীক্ষার জন্য সঠিকভাবে অনুশীলন করবেন

১। Speaking ক্লাসে থাকবে আত্মবিশ্বাস গড়ে তোলা, স্পষ্টভাবে কথা বলা এবং এক্সামিনার-স্টাইল ফিডব্যাক

২। Writing ক্লাসে থাকবে বিস্তারিত সংশোধন, ব্যান্ড ডিসক্রিপ্টরভিত্তিক বিশ্লেষণ ও উন্নয়নের কৌশল

৩। Listening ও Reading-এ ফোকাস থাকবে নির্ভুলতা, সময় ব্যবস্থাপনা ও স্মার্ট টেকনিকের ওপর

ওয়ান-টু-ওয়ান কোর্স হওয়ায় আপনি পাবেন নিয়মিত ব্যক্তিগত ফিডব্যাক, সময় নির্ধারণে নমনীয়তা এবং নিজের গতিতে শেখার সুযোগ। Writing-এ বেশি সময় দরকার হলে সেটাই দেওয়া হবে। Speaking প্রাধান্য পেলে সেটাকেই বেশি শান দেওয়া হবে। এখানে কোনো চাপ নেই, কোনো তুলনা নেই—আছে শুধু ধীরে ধীরে দৃশ্যমান উন্নতি।

এই কোর্সটি বিশেষভাবে উপযোগী:

১। ব্যস্ত পেশাজীবীদের জন্য
২। যারা আগে IELTS দিয়ে কাঙ্ক্ষিত স্কোর পাননি
৩। নতুন শিক্ষার্থীদের জন্য, যারা পরিষ্কার দিকনির্দেশনা চান
৪। এবং তাদের জন্য, যারা সত্যিকারের ব্যক্তিগত যত্ন ও উন্নতি চান

আমার লক্ষ্য শুধু আপনাকে IELTS পরীক্ষায় বসাতে সাহায্য করা নয়—বরং আত্মবিশ্বাসের সঙ্গে ভালো স্কোর অর্জনে আপনাকে প্রস্তুত করা

আপনি যদি আপনার IELTS ফলাফল নিয়ে সত্যিই সিরিয়াস হন এবং নিজের জন্য মানানসই একটি কোর্স খুঁজে থাকেন, তাহলে এই ওয়ান-টু-ওয়ান প্রোগ্রামটি হতে পারে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত।

কোর্সটি সম্পর্কে বিস্তারিত :

★ কোর্সের মেয়াদ :  ১০ মাস

★ সপ্তাহে ৩ দিন

★ ৬০ মিনিট

★ Microsoft Teams/Google meet/Zoom Cloud Meetings অ্যাপের মাধ্যমে ক্লাস করা যাবে। (প্লে স্টোরে পাওয়া যাবে)

★ কোর্স ফি: ৭০০০ টাকা/মাসিক

IELTS Preparation Course

ব্যাপ্তি : 6মাস
ফি : 7000টাকা