Spoken English for Professionals

একুশ শতকের বিশ্বে ইংরেজি বলতে পারাটা অপরিহার্য একটি যোগ্যতা। যেকোনও ভাষার ৪টি দক্ষতা reading, writing, listening ও speaking এর মধ্যে speaking কে সবচেয়ে প্রাধান্য দিয়ে থাকেন ভাষাবিদরা। কারণ, speaking টা মনোভাব প্রকাশ করার সবচেয়ে সহজ উপায়। আবার এটা আয়ত্ত করা সবচেয়ে কঠিন। এজন্য দেখা যায়, ইংরেজিতে অনার্স-মাস্টার্স করা অনেক শিক্ষার্থীও ইংরেজি বলতে হিমশিম খেয়ে যায়।

মূলত ইংরেজি সাবলীলভাবে বলার দক্ষতা অর্জন একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। দুই-তিন মাসের কোনো স্পোকেন কোর্স করে এই দক্ষতা পুরোপুরি অর্জন সম্ভব নয়।

তবে আশার কথা হলো, স্পোকেন ইংলিশ শেখার এমন কিছু পদ্ধতি আছে যেগুলো অনুসরণ করে যে-কেউ speaking সহজে ও দ্রুত আয়ত্ত করতে পারে। যথাযথ পদ্ধতি অনুসরণ না করলে কয়েক বছরেও যে যোগ্যতা অর্জন করা যায় না, সেই একই যোগ্যতা কার্যকর কোনো পদ্ধতি অনুসরণ করে কয়েকমাসে অর্জন করা সম্ভব। সেজন্য কোন পদ্ধতি আপনি অনুসরণ করছেন, তা খুবই গুরুত্বপূর্ণ। 

গতানুগতিক কোচিং সেন্টারগুলোতে একটি ক্লাসে অনেক শিক্ষার্থী থাকে। Speaking-এর কোর্স; কিন্তু শিক্ষার্থীদের স্পিকিং করার সুযোগ নেই। তাই ফলাফলও শূন্যের কোঠায়। 

আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে কার্যকর একটি অনলাইন (Online) কোর্স সাজিয়েছি; যেখানে শিক্ষার্থীরা প্রতি ক্লাসে ইংরেজি বলার সুযোগ পাবে। এবং তাদের মুখের জড়তা দূর করার জন্য বেইসিক সেন্টেন্স স্ট্রাকচারগুলো বেশি বেশি প্র্যাক্টিস করানো হবে। পাশাপাশি ভিডিয়ো, অ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটসহ ইংরেজি শেখার সর্বাধুনিক সব প্রযুক্তি আমরা সরবরাহ করবো। 

So, no more hesitation! Let’s start our journey as early as possible. We believe, you will be amazed to see the difference between your speaking skill before and after taking the course.

কোর্স শেষে শিক্ষার্থীরা কী কী যোগ্যতা অর্জন করবে?

১. দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যেকোনো প্রশ্ন ইংরেজিতে করতে পারবে এবং উত্তর দিতে পারবে।
২. ইংরেজিতে ইন্টারভিউ ফেইস করতে পারবে।
৩. সাধারণ বিষয়ের উপর ইংরেজিতে সাবলীলভাবে বলতে পারবে। 

৪। স্পৌকেন ইংলিশের জন্য প্রয়োজনীয় সেন্টেন্স স্ট্রাকচার আয়ত্ত করবে। 

কোর্সটি সম্পর্কে বিস্তারিত:

★ Microsoft Teams/Google meet/Zoom Cloud Meetings অ্যাপের মাধ্যমে ক্লাস করা যাবে। (প্লে স্টোরে পাওয়া যাবে)

★ প্রতি ক্লাস : ১ ঘণ্টা 

★ কোর্স ফি: ৬০০০ টাকা/মাসিক

Spoken English for Professionals

ব্যাপ্তি : 4মাস
ফি : 6000টাকা